Ghorashal Training Center is the only training center in BPDB, intended for training on Power Station. It is a modern & full-fledged training center. Apart from Mechanical, Electrial, Civil, Solar & Instrument Labs there are Simulator lab which is capable of creating artificial faults usually developed in Power Stations and how to Solve with such faults practically. It’s located within the compound of Ghorashal Power Station, which is one of the biggest Power Plant. It is 62km North-East of Dhaka under Palash, Narsingdi District.

পরিচালক (তত্ত্বা : প্রকৌ:)
ঘোড়াশাল প্রশিক্ষণ কেন্দ্র
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা, জ্ঞান এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ খাতের উন্নয়ন ও টেকসই পরিচালনায় অবদান রাখা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের বাস্তবভিত্তিক কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ প্রদান করা।
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে মানবসম্পদ উন্নয়নের জন্য একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, যা জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলবে।
১. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা।
২. বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা।
৩. নতুন প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি এবং আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জ্ঞান সমৃদ্ধ করা।
৪. বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের শিল্পভিত্তিক বাস্তব প্রশিক্ষণের সুযোগ প্রদান করা।
৫. কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
৬. দক্ষ, দায়িত্বশীল এবং প্রযুক্তিগতভাবে সক্ষম মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখা।